সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ বিষয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির ক্ষেত্রে সম্মানসূচক শব্দ ব্যবহারের পরিবর্তে সরাসরি সংশ্লিষ্ট পদবি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে এখন থেকে সরকারি বিভিন্ন দপ্তরের চিঠিপত্র, নথি ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট পদধারীদের নাম বা পদবি উল্লেখের ক্ষেত্রে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ প্রচলিত সম্মানসূচক শব্দ ব্যবহার করা হবে না।
পরিপত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।