সাংবাদিক রনি দাশের মা শুভ্রা দাশের মৃত্যু, সাংবাদিক মহলে শোক

চট্টগ্রাম:  এটিএন বাংলার সিনিয়র ক্যামেরা পারসন ও চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সদস্য   সাংবাদিক রনি দাশের মা শুভ্রা দাশ আর নেই। রোববার (১৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে স্ট্রোক করার পর থেকে অসুস্থ ছিলেন শুভ্রা দাশ । আজ সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরের বলুয়ার দীঘি শ্মশানে তাঁর দাহ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মৃত্যুকালে তিনি এক ছেলে সাংবাদিক রনি দাশ, তিন মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক রনি দাশের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।