চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১,

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আজিজনগর পেট্রোল পাম্পের পর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রোববার (৮ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁর পরিচয় জানতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

কেউ নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের ছবি ও পরিচয় শনাক্তের আহ্বানসংবলিত পোস্টটি শেয়ার করে তথ্যটি স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছে।