চট্টগ্রামে শতাধিক তরুণ-তরুণীর অংশগ্রহণে ‘AI for Youth: Learn, Create & Lead’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছে তারুণ্যের প্রতীক যুব সংগঠন। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের সদস্য মাসফিকা মাহবুব ও আহসান সাকিবের যৌথ সঞ্চালনায় এবং আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও সার্বিক) নুসরাত সুলতানা। উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া।
বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, সহকারী পরিচালক মো. আ. হান্নান আলম, যুব কর্মকর্তা মোহাম্মদ জাহান উদ্দিন, সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মো. ফজলুল আজিম ও লায়ন রফিকুল ইসলাম মানিক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট মো. ফজলে এলাহী, সদস্যসচিব সাইমুন ইসলাম, সদস্য আল হাসনাত দিপন, হাসান উদ্দিন ও সৈয়দ মুহাম্মদ নুরাইন।
এ সময় সংগঠনের সদস্য ফারদিন আলী খান, নিলয় ভট্টাচার্য, ফারজানা তাসরিন সুফি, রাফা চৌধুরী, রুশাকা মিলরোজ অহনা, খায়ের সাকিব, জুহায়নান বুশরা, আরিফুল ইসলাম, ইয়াছিন আরাফাত, রাকিবুল হাসান, ফাতেমা নুসরাত, আয়েশা ফওজিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে জ্ঞান অর্জন এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে উৎসাহিত করেন। তাঁরা বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তরুণদের প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। এআইয়ের যথাযথ ব্যবহার সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
অনুষ্ঠানের মাধ্যমে তরুণদের প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে দক্ষ ও সম্ভাবনাময় প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তারুণ্যের প্রতীক যুব সংগঠন।