১৭ বছরের নির্যাতনেও গণতন্ত্রের আন্দোলন থেকে বিএনপিকে সরানো যায়নি: পটিয়ায় বিপ্লব সংহতি দিবসের অনুষ্ঠানে এনামুল হক এমপি

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে এমপি এনাম বললেন, ‘ফিরে আসার অপেক্ষায় আছি, তবে আইনি বিচারের মুখোমুখি হওয়ার জন্য’

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম বলেছেন, দীর্ঘ ১৭ বছরের জেল-জুলুম, নির্যাতন, হামলা-মামলা ও দমন-পীড়ন বিএনপির নেতাকর্মীদের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরাতে পারেনি। নানা বাধা ও নির্যাতনের মুখেও বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিলেন, এখনো আছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা নাকি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। তিনি দিবাস্বপ্ন দেখছেন। আমরা তাঁর ফিরে আসার অপেক্ষায় রয়েছি, তবে সেই অপেক্ষা তাঁর আইনি বিচারের মুখোমুখি হওয়ার।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক এনাম বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। মিথ্যা মামলা, হামলা, গুম, খুন ও জেল-জুলুমের মাধ্যমে বিরোধী মতকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা কোনো ভয়ভীতি ও নির্যাতনের কাছে মাথানত করেননি। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁরা রাজপথে ছিলেন।

তিনি আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন জাতীয় ঐক্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক চেতনার বার্তা বহন করে। বিএনপির নেতাকর্মীদের সেই চেতনা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী ও শফিকুল ইসলাম চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ, মো. মঈনুল আলম ছোটন, হাজী কামাল উদ্দীন, সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম ও আবদুল মাবুদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, বিএনপি নেতা আলহাজ্ব ইসমাইল হোসেন ও জাহেদুল হক।

অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফুর রহমান ও সাবেক সদস্য সচিব আবদুল কাদের।

আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, শ্রমিক দলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সদস্য সচিব হাফেজ মাওলানা ইব্রাহিম, উপজেলা মহিলা দলের সভাপতি সাজেদা ইয়াসমিন রেখা, সাধারণ সম্পাদক হালিমা বেগম, পৌরসভা মহিলা দলের সভাপতি আয়শা আক্তার রিনা ও সাধারণ সম্পাদক জয়নাব বেগম।

এ ছাড়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, শাহাদাত হোসেন ও রেজাউল করিম মিজানসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সংসদ সদস্য এনামুল হক এনামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটিয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পটিয়ার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী আলোচনা সভা ও র‍্যালিতে অংশ নেন।