মন্ত্রী, মেয়র, সংসদ সদস্য, রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে চট্টগ্রামে “চ্যানেল আই” এর ২৮তম জন্মদিন উদযাপন

৬২

সত্য সুন্দর প্রকাশে চ্যানেল আই আটাশে এ স্লোগানে চ্যানেল আইয়ের ২৮ তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম অফিসের উদ্যোগে সুধী সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা সহ বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়েছে। বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান।

চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি হালদা নদী বিশেষজ্ঞ এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মনজুরুল কিবরিয়ার সভাপতিত্বে চ্যানেল আইয়ের জন্মদিনের সুধি সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই এর চট্টগ্রাম বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন , চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তারিক আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মাইনুদ্দিন, চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী , মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী, থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক অভিক ওসমান, রাশিয়ান অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান, নারী সংগঠক জেসমিন সুলতানা পারু, সিআরসিডি মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মোহাম্মদ এনাম, মহিলা চেম্বারের সহ সভাপতি রুৎমিলা ফরিদ, এনসিপির দক্ষিণ জেলার সদস্য সচিব জুবাইরুল আলম মানিক, জামায়াতে ইসলামির প্রচার সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আলী আব্বাস খান, সরকারি আলাওল কলেজের রোভার গ্রুপ সম্পাদক অধ্যাপক ফজিলাতুন নেছা ডলি, যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, কর্ণফুলী সাম্পান মাঝি কল্যাণ ফেডারেশনের সভাপতি পেয়ার আলী সহ বিশিষ্টজনরা।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রাপন একাডেমির শিল্পীরা চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি নিয়ে নৃত্য পরিবেশন করেন। পরে অতিথিরা চ্যানেল আইয়ের ২৮তম জন্মদিনের কেক কাটেন।

অনুষ্ঠানের চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি নিয়ে প্রাপন একাডেমীর বেশ কয়েকটি নিত্য পরিবেশন করা হয়। শেষে অতিথিরা চ্যানেল আইয়ের ২৮ তম জন্মদিনের কেক কাটা কর্মসূচি পালন করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.