খুলশী, পাঁচলাইশ, কর্ণফুলীসহ পাঁচ থানায় ওসি রদবদল
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক চিঠিতে এ বদলির আদেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, নগর পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি) পরিদর্শক আবদুর রহিমকে খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। খুলশী থানার বর্তমান ওসি মোজাম্মেল হককে পাঁচলাইশ থানায় এবং পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলামকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশ পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানার, ইখতিয়ার উদ্দিনকে বায়েজীদ বোস্তামী থানার, জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার এবং একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিএমপির প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে এসব রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.