রাউজানে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ১ হাজার ৬০ জন—

৪

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গশ্চি এলাকায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বাস্থ্যসেবা, ডায়াবেটিস পরীক্ষা, চশমা, ওষুধ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল জুবিলী ও চিটাগং খুলশী ক্লাবের যৌথ উদ্যোগে রাউজানের তালীমুল কুরআন নুরানী একাডেমিতে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, কর্মসূচিতে পশ্চিম গশ্চি ও আশপাশের এলাকার মোট ১ হাজার ৬০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ১০০ জন রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় চশমা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া চোখের ছানি অপারেশনের জন্য ৫৮ জন রোগীকে নির্বাচিত করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর তাঁদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

এদিন ১০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি ডায়াবেটিস, ডেঙ্গু ও চাইল্ডহুড ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সেমিনার এবং লিফলেট বিতরণ করা হয়।

সেন্ট্রাল জুবিলী ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আবদুল্লাহ আল মামুন এমজেএফের সভাপতিত্বে এবং জোন চেয়ারপার্সন (কনসার্ন) লায়ন শারমিন সুলতানা মৌয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সেলিম উদ্দিন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন লায়ন্সের প্রথম জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিক পিএমজেএফ। প্রধান বক্তা ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিস্ট্রিক্ট জোন চেয়ারপার্সন লায়ন আবুল হাশেম, সেন্ট্রাল জুবিলী ক্লাবের ট্রেজারার লায়ন কাওছারউজ্জামান, সমাজসেবক ইউছুফ তালুকদার, মিরাজ চৌধুরী, সেন্ট্রাল জুবিলীর লিও প্রেসিডেন্ট মোহাম্মদ ফুয়াদসহ লায়ন ও লিও নেতৃবৃন্দ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.