চট্টগ্রামে বাসাবাড়িতে চুরির অভিযোগে একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার একটি বাসায় চুরির ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার অলংকার, নগদ টাকা ও পোশাক উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরের বাকলিয়া থানার ফুলকলি শাহ আমানত হাউজিং সোসাইটির বাকলিয়া টাওয়ার ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তাসলিমা আক্তার তাসু (২৩), তাঁর মা রিনা বেগম প্রকাশ রিনা আক্তার রেহেনা (৪৬), তানিয়া আক্তার সাথী (২৪), মোহাম্মদ ছাব্বির (১৯) ও মো. জামাল (৩৯)। পুলিশ জানিয়েছে, তাঁরা একই পরিবারের সদস্য।

পুলিশ জানায়, গত ১১ নভেম্বর সহকর্মী আখি খাতুনের বাসায় চুরির ঘটনা ঘটে। ওই দিন দুপুরে বাসায় তালা দিয়ে আখি খাতুন ও তাঁর স্বামী কর্মস্থলে যান। সন্ধ্যায় বাসায় ফিরে তাঁরা দরজার তালা ভাঙা দেখতে পান। এ সময় ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, রুপার অলংকার ও পোশাকসহ প্রায় ৪ লাখ ৬২ হাজার ২০০ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় নাফিয়া তাবাচ্ছুম কোতোয়ালী থানায় মামলা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, চুরির মামলার তদন্তে শুক্রবার রাতে বাকলিয়া টাওয়ার ভবনে অভিযান চালিয়ে একই পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরি যাওয়া এক জোড়া স্বর্ণের বালা, দুটি রুপার নূপুর, নগদ ৮০ হাজার টাকা, নয়টি কামিজ ও একটি শাড়ি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে নগরের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে সংঘবদ্ধভাবে চুরির অভিযোগ রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রিনা বেগমের বিরুদ্ধে পাহাড়তলী ও ডবলমুরিং থানায় চুরির দুটি মামলা রয়েছে।