চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে অননুমোদিত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। আগামী ১৫ নভেম্বর ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১৫ নভেম্বর থেকে সব ধরনের অননুমোদিত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
সিদ্ধান্তটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যাম্পাসে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।