এবার বছরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ২শত ২৪ কোটি টাকা গৃহকর দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সংক্রান্ত আপিল শুনানি শেষে এ রায় দেয়া হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা জানান, চট্টগ্রাম বন্দরের কাছে সিটি কর্পোরেশন গৃহকরের জন্য এ্যাসেস ভ্যালু নির্ধারণ করে ১ হাজার ৫৫০ কোটি টাকা।
সেই হিসেবে গৃহকর আসে ২৬৪ কোটি টাকা। এনিয়ে অনেক দেন দরবার হয়। এ নিয়ে বন্দর কর্তৃপক্ষ মেয়রের কাছে আপিল করে। শুনানি শেষে মেয়র গৃহকর কমাননি। বন্দর কর্তৃপক্ষ পুনরায় বিভাগীয় কমিশনারের কাছে আপীল করে। কিন্ত নিয়ম অনুযায়ী ৭০ শতাংশ কর জমা দিয়ে বিভাগীয় কমিশনারের আদালতে আপিল করতে হয়।
তাই অংশ হিসেবে ১শত ৯৮ কোটি টাকা সিটি কর্পোরেশনকে জমা দিয়ে বন্দর কর্তৃপক্ষ আপিল করে। দীর্ঘ শুনানি শেষে চূড়ান্ত রায়ে ১৫ শতাংশ কর ছাড় দেয়া হয়। চূড়ান্ত রায়ে বছরে ২শত ২৪ কোটি টাকা গৃহকর হিসেবে দিতে বলা হয়েছে। ফলে আগের বছরের বকেয়াসহ ২০২৬-২৭ অর্থবছরে বন্দরের কাছে চসিক পাবে ২৫৫ কোটি টাকা।
এর আগে চট্টগ্রাম বন্দর থেকে সিটি করপোরেশন গৃহকর পেত বছরে ৪৫ কোটি টাকা। সারচার্জ বাদ দিলে তাছিল ৩৫ কোটি ।