যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আবু সুফিয়ান ও এনামুল হক এনাম

যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তাঁদের হৃদ্যতাপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব খসরুজ্জামান খসরু এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিনসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক কুশল বিনিময় ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।