চট্টগ্রামে ২ কোটি ৮৫ লাখ টাকা আত্মসাৎ: জনতা ব্যাংকের ৫ কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড

১৬

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আত্মসাৎ করা ২ কোটি ৮৫ লাখ ১৭ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মোহাম্মদ সাইদ হোসেন, আবু তৈয়ব, রনেন্দ্র বিকাশ সাহা, মোসলেম উদ্দিন খন্দকার ও বাবুল চন্দ্র মজুমদার। তারা সবাই জনতা ব্যাংকের আগ্রাবাদস্থ শেখ মুজিব রোড কর্পোরেট শাখার কর্মকর্তা ছিলেন।
মামলার অপর দুই আসামি ঢাকার ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী ও জুলফিকার আলীর বিরুদ্ধে হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
অন্যদিকে, আসামি নুরুল হুদা মজুমদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দুদকের পিপি অ্যাডভোকেট আব্দুল গফফার মুন্না।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.