রাঙামাটিতে শুরু হয়েছে রোভার স্কাউটসের দুই দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা—

১

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের চট্টগ্রাম ও সিলেট বিভাগের এলটি, এএলটি, উডব্যাজার, জেলা কমিশনার ও জেলা সম্পাদকদের নিয়ে দুই দিনব্যাপী ‘আঞ্চলিক ইফেক্টিভ অ্যান্ড কোয়ালিটি ট্রেনিং’ শুরু হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাঙামাটি প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

রোভার অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (প্রশিক্ষণ) এএস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট ইমরানুল ইসলাম মানিক।

চট্টগ্রাম বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি স্কাউটার মো. দুলাল হোসেনের সঞ্চালনায় কর্মশালায় অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহসভাপতি প্রফেসর মুজাহিদ হোসেন এলটি, স্কাউটার মো. ফজলে রাব্বি এলটি এবং রোভার অঞ্চলের সম্পাদক ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল খায়ের সরকার এএলটি।

এতে বক্তব্য দেন রোভার অঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় সহযোগী সদস্য ড. মো. জাকির হোসেন হাওলাদার, রাঙামাটি জেলা রোভারের কমিশনার স্কাউটার মো. নুরুল আবছার এবং জেলা রোভারের সম্পাদক উজ্জ্বল কুমার বড়ুয়া প্রমুখ।

দুই দিনব্যাপী এ কর্মশালায় বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকরা প্রশিক্ষণ পরিচালনা করবেন। এতে উদীয়মান লিডারদের দক্ষ, যোগ্য ও চৌকস হিসেবে গড়ে তোলা, সৃজনশীল ও নতুনত্বের মাধ্যমে প্রশিক্ষণ সেশন পরিচালনা এবং প্রশিক্ষণ উপকরণের যথাযথ ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকরা আশা করছেন, এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের নেতৃত্বের দক্ষতা ও প্রশিক্ষণ পরিচালনার সক্ষমতা আরও বাড়বে। পাশাপাশি রোভার স্কাউটিংয়ের কার্যক্রমে গুণগত মান ও কার্যকারিতা বৃদ্ধি পাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.