নিবন্ধন সনদ পেল চট্টগ্রাম২৪ডট নিউজ

১৮৭

নিবন্ধন সনদ পেয়েছে বন্দরনগর চট্টগ্রামের অনলাইন গণমাধ্যম চট্টগ্রাম২৪ডট নিউজ।

সোমবার (২২ আগস্ট) দুপুরে সচিবালয়ে চট্টগ্রাম২৪ডট নিউজ-এর সম্পাদক ফরিদ উদ্দিনের কাছে নিবন্ধন (রেজিস্ট্রেশন) সনদ হস্তান্তর করেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া। নিবন্ধন নং ১৩৭।

এর আগে গত ১৪ জুলাই নিবন্ধনের অনুমতি পায় চট্টগ্রাম২৪ডট নিউজ। সরকারি বিধি-বিধান অনুসরণ করে আজ নিবন্ধন সনদ পেল চট্টগ্রাম ভিত্তিক অনলাইন গণমাধ্যমটি।

‘বিশ্বময় বন্দরনগর’ এই শ্লোগানে ২০১৯ সালে চট্টগ্রাম ভিত্তিক নিউজ পোর্টাল চট্টগ্রাম২৪ডট নিউজ যাত্রা শুরু করে এবং নিবন্ধনের জন্য তথ্যমন্ত্রণালয়ে আবেদন করে।

পোর্টালটির সম্পাদক ও প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করছেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ ফরিদ উদ্দিন চৌধুরী (চৌধুরী ফরিদ)।

দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষ প্রতিদিন চট্টগ্রামের খবর পেতে যুক্ত হন চট্টগ্রাম২৪ডট নিউজে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.