সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ভবন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কাইয়ূম (৪৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকায় বিজয় স্মরণী কলেজ সংলগ্ন মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাইয়ূম সিলেট সদর এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিয়ারীতে শাহ আলম চৌধুরীর মালিকানাধীন একটি নতুন ভবন নির্মাণের কাজ করছিলেন রাজমিস্ত্রি কাইয়ূম। এ সময় অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসেন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.