রাঙ্গুনিয়ায় আ.লীগ নেতার তিনতলা ভবনে আগুন, পুড়ল দ্বিতীয় তলা

১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদের মালিকানাধীন তিনতলা একটি ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ভবনটির দ্বিতীয় তলা সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ৭ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা চৌমুহনী মাদ্রাসা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এমরুল করিম রাশেদের মালিকানাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলায় দুই কক্ষবিশিষ্ট অফিস কাম বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার জাহেদুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে জানা যাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.