চট্টগ্রামে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১

চট্টগ্রাম: নগরের নিমতলা ফ্লাইওভার চেকপোস্টে অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রাশেদুল ইসলাম প্রকাশ আজাদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নিমতলা ফ্লাইওভার চেকপোস্ট বক্সের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বহন করা একটি কালো রঙের কাঠের ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, থানা পুলিশের একটি দল নিমতলা ফ্লাইওভার এলাকায় চেকপোস্টের দায়িত্ব পালন করছিল। এ সময় রাশেদুল ইসলামকে সন্দেহ হলে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাঁর কাছ থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাশেদুল ইসলামের বাড়ি কক্সবাজার সদর উপজেলার নুইন্যাছড়া এলাকায়। তাঁর বাবার নাম মৃত সুলতান আহম্মেদ ও মায়ের নাম মৃত আছমা খাতুন। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকার বেলতলে একটি বাড়িতে ভাড়া থাকতেন।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.