চট্টগ্রামস্থ সেনবাগ পেশাজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
চট্টগ্রামস্থ সেনবাগ পেশাজীবী পরিষদের ২০২৭-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় ৪১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে গত ২৮ জুন নাজমুল হাসান মিঠুকে সভাপতি এবং ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির আংশিক কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক সাধারণ সদস্যদের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করেন। পরে রবিবার রাতে আনুষ্ঠানিকভাবে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইফতেখার মনির, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী নূরনবী বাচ্চু, এ কে এম শামসু উদ্দিন আলমগীর, ফিরোজ আলম রিপন ও জাহাঙ্গীর আলম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কমিটি ঘোষণার পর অতিথিরা নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, পারস্পরিক যোগাযোগ ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সেনবাগের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই এ সংগঠনের যাত্রা। দল-মত ও পেশাগত বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে সংগঠনের জন্য কাজ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, নতুন কমিটির নেতৃত্বে চট্টগ্রামে বসবাসরত সেনবাগের পেশাজীবীদের মধ্যে ঐক্যের বন্ধন আরও দৃঢ় হবে এবং মানবিক ও সামাজিক কল্যাণে নানা উদ্যোগ বাস্তবায়ন হবে।
কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে যারা রয়েছেন:
সভাপতি নাজমুল হাসান মিঠু এবং সাধারণ সম্পাদক ফিরোজ আলম। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন মো. ফারুক আহমদ। সহ-সভাপতি পদে রয়েছেন মমিনুল হক খোকন, মো. ইলিয়াস সানি, মোহাম্মদ জহির আলম, আবু ইউসুফ মো. বশির রুমন ও মোহাম্মদ আনোয়ার শাহাদাত।
যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. সফিকুর রহমান, হাফিজা বেগম (বেবী) ও সার্জেন্ট জহিরুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক সামছুল হুদা-সবুজ, অর্থ সম্পাদক মো. ইব্রাহীম খলিল-বাচ্চু, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. আবুল হাসানাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ হুমায়ুন মাসুদ, নারী বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম মনি, ত্রাণ ও সহায়তা সম্পাদক সজল চন্দ্র ভৌমিক, সমাজ কল্যাণ সম্পাদক মো. কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক মো. শাখাওয়াত হোসেন ছোটন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আরিফ হোসেন সোহেল, আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জুয়েল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. হারুনুর রশিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জিয়া উদ্দিন আল আবির এবং ছাত্র বিষয়ক সম্পাদক নাজমুল হুদা।
নতুন কমিটি সেনবাগের পেশাজীবীদের পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.