আনোয়ারায় বিএনপি নেতা আহমদ নুর চৌধুরীর ইন্তেকাল:বাদ আসর জানাজা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন বিএনপির দীর্ঘ সময়ের সাবেক সভাপতি আহমদ নুর চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাংবাদিক ফরহাদ চৌধুরীর পিতা।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন এবং দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
মরহুমের জানাজা আজ মঙ্গলবার বাদ আসর জুঁইদন্ডী গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আহমদ নুর চৌধুরীর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.