চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুক্তিযোদ্ধা মফিজুর রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কর্মজীবনে তিনি বিদেশি জাহাজে চাকরি করতেন। মৃত্যুর আগে তিনি সামাজিক সংগঠন বংশাল গাউছিয়া হক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র ছেলে ব্যাংকার মিনহাজুল আবেদীন, চার মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল বায়তুর রাহাত জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।