চট্টগ্রাম: কর্ণফুলীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. জুয়েল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কালারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল নজরুল ও তাছলিমা বেগমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, আনয়নকারীর দেওয়া তথ্যমতে, কালারপুল এলাকায় রাস্তার পাশে ফুটপাত দিয়ে হাঁটছিলেন জুয়েল। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।