চট্টগ্রাম নগরের জামাল খান এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) পরিচালিত এ অভিযানে দস্তগীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ‘হালাল ব্রেড’ ব্র্যান্ডের একটি বেকারিকে উৎপাদিত পণ্যের মেয়াদ যথাযথভাবে সংরক্ষণ ও উল্লেখ না করা এবং অপরিচ্ছন্নতার কারণে ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অন্যদিকে, গ্রান্ড শিকদার রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও উৎপাদনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাজারে খাদ্যপণ্যের মান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।