চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মোগলটুলী এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব-২০২৬।
শুক্রবার (২০ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
উৎসবের আনুষ্ঠানিকতায় বৌদ্ধ ধর্মীয় রীতি-নীতি অনুসরণ করে কঠিন চীবর দানসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের ভক্ত, দায়ক-দায়িকা ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেন অংশগ্রহণকারীরা।