রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন, তিনি শুক্রবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন|
সম্প্রতি লন্ডন সফরে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফোনে ভারতে পলাতক শেখ হাসিনার সাথে যোগাযোগের অভিযোগ উঠে| এর পরিপ্রেক্ষিতে দেশে ফিরে আসার পর তাঁর পদত্যাগের ব্যাপক গুনজন শুরু হয়| রাষ্ট্রপতি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন, এমন খবর বিভিন্ন গনমাধ্যমে ব্যাপক প্রচার করাহচ্ছে|
গত ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরংস্কুশ সংখ্যা গরিষ্ঠদল হিসেবে ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি পদত্যাগের পরিকল্পনা করছেন বলে গনমাধ্যমে নিউজ হয়েছে|
২০২৩ সালে আওয়ামী লীগের (এখন নিষিদ্ধ আওয়ামীলীগ ) মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য ৭৬ বছর বয়সী মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন |
সংবিধান অনুসারে স্থায়ীভাবে রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়ার পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ|
এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে দেশজুড়ে চলমান জল্পনা কল্পনার মধ্যেই শুক্রবার দুপুরে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ|
শুক্রবার দুপুর ১২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে তাঁর ¯^াক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হবে এবং ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে|
রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে, এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন|
এরপর আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে| এটাই সংবিধানের বিধান|
রাষ্ট্রপতি পদত্যাগ করলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব স্পিকার পালন করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অপারগ হলে জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন| তবে তিন মাসের মধ্যেই জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে|

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি তার ¯^াক্ষরযুক্ত লিখিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেবেন| আর ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন|

ব্যক্তিগত চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ| পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও শুক্রবারই তিনি দেশে ফিরে আসেন|