চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আবু সুফিয়ান ওমান, লন্ডন ও দুবাই সফরের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের মাসকাটগামী একটি ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দর থেকে রওনা হন তিনি।
সফরসূচি অনুযায়ী, তিন দিন ওমানে অবস্থান শেষে আগামী ২৬ অক্টোবর লন্ডনে পৌঁছাবেন আবু সুফিয়ান। সেখানে ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম ফেস্টিভ্যালে অংশ নেবেন তিনি। এরপর ৩ নভেম্বর দুবাইয়ে আয়োজিত সিআইপি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সব কর্মসূচি শেষে আগামী ৮ নভেম্বর দেশে ফেরার আশা প্রকাশ করেছেন সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
সফর উপলক্ষে তিনি সবার আন্তরিক দোয়া কামনা করেছেন।