চট্টগ্রামে ক্রিয়েটিভ আইটির ভিডিও এডিটিং কোর্সের ব্যাচ -এর সমাপনী অনুষ্ঠান

চট্টগ্রাম, ২৩ অক্টোবর ২০২৬:   চট্টগ্রামে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের (CREATIVE IT INSTITUTE) ভিডিও এডিটিং কোর্সের ব্যাচ-২৬০২-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রতিষ্ঠানের চট্টগ্রাম শাখার নিজস্ব লবিতে চার মাস মেয়াদি এ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের এসআরএম (SRM) টিমের প্রতিনিধি মোহাম্মদ জিসানুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিডিও এডিটিং কোর্সের সিনিয়র মেন্টর রিফাত হাসনাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআরএম টিমের প্রধান রাবেয়া বেগম লিপি।

প্রধান অতিথির বক্তব্যে রিফাত হাসনাইন বলেন, শুধু ভিডিও এডিটিং নয়, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে টিকে থাকতে তরুণদের একাধিক ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি ডিজিটাল স্কিলে দক্ষতা অর্জন করতে পারলে কর্মক্ষেত্র, ব্যবসা ও ফ্রিল্যান্সিং পেশায় স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি হয়।

বিশেষ অতিথির বক্তব্যে রাবেয়া আক্তার নিশি বলেন, ভিডিও এডিটিংয়ের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্সসহ অন্যান্য সৃজনশীল দক্ষতা অর্জন করতে পারলে তরুণরা দেশে-বিদেশে ফ্রিল্যান্সিং, চাকরি ও অন্যান্য পেশায় সফল হওয়ার সুযোগ পাবে। এ সময় তিনি শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা ও আত্মকর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন এবং ক্রিয়েটিভ আইটির চলমান প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন করিমুল হাসান, মো. ইলিয়াস, সাইফুল ইসলাম রাজু, তনিমা ইসলাম, কাজী আরাফাত আবেদিন, তানজিব মোস্তফা, মোহাম্মদ ইব্রাহিমসহ অন্যান্য শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে চট্টগ্রামে দক্ষ আইটি জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।