শৈল প্রপাত ঝরনায় গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার—

০

বান্দরবানের পর্যটনকেন্দ্র শৈল প্রপাত ঝরনায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর তাহামিদুল কবির মিশকাত (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

নিহত মিশকাতের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী এলাকায়। তার বাবা মামুনুল কবির চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কর্মরত।

জানা গেছে, শৈল প্রপাত ঝরনায় গোসল করতে নেমে নিখোঁজ হয় মিশকাত। পরে তাকে উদ্ধারে অভিযান চালানো হয়। একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরিবার, সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.