নতুন পে স্কেল চলতি বছরেই, জানালেন অর্থমন্ত্রী
চলতি বছরেই নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন পে স্কেল প্রণয়ন ও বাস্তবায়নের বিষয়ে সরকার কাজ করছে এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে অর্থ মন্ত্রণালয়ে পে স্কেল সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থমন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন পে স্কেল নিয়ে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবারও বৈঠকে বসবে।
তিনি আরও বলেন, পে স্কেল সময়মতো বাস্তবায়ন করা হবে। চলতি বছরের মধ্যেই নতুন পে স্কেল বাস্তবায়িত হবে বলেও আশ্বস্ত করেন অর্থমন্ত্রী।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.