বঙ্গোপসাগরের আকাশে রহস্যময় আলোর রেখা, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল

নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ বঙ্গোপসাগর উপকূলীয় আকাশে রহস্যময় আলোর বিচ্ছুরণ দেখা যাওয়ায় জনমনে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। আকাশজুড়ে তীব্র আলোর রেখা দেখা যাওয়ার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেছেন উপকূলীয় এলাকার অসংখ্য মানুষ।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূল, কুতুবদিয়া, কক্সবাজার, ইনানীসহ দেশের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে ধারণ করা ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই ঘটনাটিকে “রহস্যময় আলো” হিসেবে উল্লেখ করে নানা ধরনের মন্তব্য করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ দাবি করছেন এটি ভারতের কোনো ক্ষেপণাস্ত্র বা মহাকাশ প্রযুক্তির পরীক্ষা হতে পারে। আবার কেউ এটিকে মহাজাগতিক কোনো ঘটনার সঙ্গে তুলনা করছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি বা সংশ্লিষ্ট সংস্থার আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি নানা জল্পনা-কল্পনাও তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এ ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে ব্যাখ্যা দিলে জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি ও কৌতূহল দূর হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.