ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সম্পাদক হলেন আকিল জামিল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন জামিলুল ইসলাম (আকিল জামিল)। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে অনুমোদিত এ কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে ঢাকা দক্ষিণ ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আকিল জামিল সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে জুলাইয়ের ছাত্র আন্দোলনে তিনি ঢাকায় সামনের সারির একজন সক্রিয় কর্মী হিসেবে ভূমিকা রাখেন।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় আকিল জামিল বলেন, সংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় তিনি সবসময় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। অবরোধ, হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি আরও বলেন, “হাসিনা সরকারের সময় ছাত্রদলের ওপর যখন নির্যাতন ও নিপীড়ন চলেছে, তখন আমি রাজপথে মিছিল ও প্রতিবাদে সোচ্চার ছিলাম।”

তিনি বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শ ধারণ করে পালন করব। অতীতের চেয়ে আরও বেশি সক্রিয় থেকে ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ে স্থান করে দিতে সর্বোচ্চ চেষ্টা চালাব।”

এছাড়া ঢাকা মহানগর পূর্ব কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.