রাউজানে পাঁচখাইন বাগোয়ান সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজান উপজেলার পাঁচখাইন বাগোয়ান সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইগল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক মো. আইয়ুব, প্রাক্তন শিক্ষার্থী ও ইন্ডিপেন্ডেন্ট টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলমগীর সবুজ, প্রাক্তন শিক্ষার্থী আনোয়ারুল ইসলাম সোহেল, মোহাম্মদ সাহাবুদ্দিন এবং গশ্চি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা কামরুন নাহার খুশবু।
সহকারী শিক্ষক মো. লোকমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাঁচখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌরভ মুৎসুদ্দী বিন্তু ও সহকারী শিক্ষক রূপম বড়ুয়া। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রুশ্নি বড়িয়া ও অমিত শীল।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে। ভবিষ্যতেও এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এসময় অনুষ্ঠানের পৃষ্ঠপোষক তরুণ সমাজসেবী নেজাম উদ্দীনকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, তার মতো বিত্তশালীরা এগিয়ে এলে বাগোয়ান ইউনিয়ন ছাড়িয়ে আশপাশের এলাকাতেও শিক্ষার আলো ছড়াবে এই প্রতিষ্ঠান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.