নারী সংরক্ষিত আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা, প্রাধান্য পেলেন অভিজ্ঞ ও তরুণ নেত্রীরা
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নারী সংরক্ষিত আসনের জন্য ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলীয় সূত্র জানায়, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ, কারাবরণ, মামলা-হামলার শিকার নেত্রীদের মূল্যায়ন এবং ভৌগোলিক ভারসাম্য বিবেচনায় তালিকাটি প্রস্তুত করা হয়েছে।
তালিকায় যারা রয়েছেন—
সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, অ্যাডভোকেট শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন।
বিএনপি বলছে, অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে প্রস্তুত এই তালিকা ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও নারী নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.