চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়তে মেয়র শাহাদাতের উদ্যোগ, সৌন্দর্য রক্ষায় আহ্বান নগরবাসীকে

১

পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক নগরী গড়ার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নতুন রূপে সাজানো হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরীর সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে চলছে। তবে নগরীর এই সৌন্দর্য ধরে রাখতে সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

নগরীকে আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে নাগরিকদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, যত্রতত্র পোস্টার-ব্যানার লাগিয়ে নগরীর সৌন্দর্য নষ্ট না করা এবং ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে নগরীর সড়ক, সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের জন্য নির্মিত স্থাপনাগুলো যত্নসহকারে রক্ষা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব উদ্যোগের যথাযথ সুফল পেতে নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

মেয়র ডা. শাহাদাত হোসেনের লক্ষ্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ ও নাগরিক সচেতনতার মাধ্যমে চট্টগ্রামের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। পরিচ্ছন্ন পরিবেশ, সুন্দর ফুটপাত ও সবুজায়ন রক্ষায় সবাই এগিয়ে এলে বন্দরনগরীকে আরও বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.