স্থগিতাদেশ প্রত্যাহার, সাংগঠনিক কার্যক্রমে ফিরছেন মহসিন কলেজ ছাত্রদল নেতা সারজিল

১

চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন সারজিলের সাংগঠনিক পদের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম মহানগর শাখা। এর ফলে পুনরায় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

মহানগর ছাত্রদলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী গিয়াস উদ্দিন সারজিলের সাংগঠনিক পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে তাঁর ওপর আরোপিত সাংগঠনিক বিধিনিষেধ তুলে নেওয়া হলো।

স্থগিতাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গিয়াস উদ্দিন সারজিল। তিনি বলেন, ‘আমার ওপর আস্থা রেখে সাংগঠনিক স্থগিতাদেশ প্রত্যাহার করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন এবং মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন শাহেদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের সহযোগিতা, আন্তরিকতা ও আস্থা আমাকে সাংগঠনিক দায়িত্ব পালনে নতুনভাবে অনুপ্রাণিত করেছে।’

তিনি আরও বলেন, ‘সংগঠনের এই সিদ্ধান্ত আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। দলের আদর্শ, নীতি ও সাংগঠনিক নির্দেশনা অনুসরণ করে মহসিন কলেজ ছাত্রদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে কাজ করে যেতে চাই। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং ছাত্রসমাজের কল্যাণে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা রাখব। সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও আদর্শ সমুন্নত রাখাই হবে আমার অঙ্গীকার।’

স্থগিতাদেশ প্রত্যাহারের ফলে গিয়াস উদ্দিন সারজিলের সাংগঠনিক দায়িত্ব পালনে আর কোনো বাধা থাকছে না। এখন থেকে তিনি মহসিন কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে পুনরায় সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.