চট্টগ্রামের টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

১

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার বাসিন্দা। তিনি সুলতান শিকদার ও মমতাজ বেগমের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) নুরুল আলম আশেক জানান, টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। তবে কীভাবে তিনি ফ্লাইওভার থেকে পড়ে গেছেন, তা জানা যায়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.