পতেঙ্গা সৈকত থেকে স্কুলছাত্র শানের মরদেহ উদ্ধার, চার বন্ধু গ্রেপ্তার

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে নিখোঁজ স্কুলছাত্র শানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের সঙ্গে থাকা চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে।

নিহত শান চট্টগ্রাম মডেল স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। সে সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সালাম মাঝির বাড়ির মরহুম ইয়াছিনের বড় মেয়ের ছেলে। এছাড়া মরহুম প্রফেসর আবুল বশার ও মরহুম সেরাজুল মাওলানা চেয়ারম্যানের ছোট ভাইয়ের নাতি শান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর পতেঙ্গা সাগরপাড় এলাকা থেকে শানের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহত শানের সঙ্গে থাকা চার বন্ধুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এবং ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.