সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, পালিয়ে গেল গাড়িচালক
চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. এয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট জলিল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. এয়াছিন হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হাজীপাড়া মিয়াজি বাড়ির হাছান আলীর ছেলে।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই এয়াছিনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে এবং পালিয়ে যাওয়া গাড়িচালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.