গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতা নুরুল আলমের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম (৪৫) গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে একটি মামলায় গ্রেপ্তার হয়ে নুরুল আলমকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি আরও জানান, শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুরুল আলমের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও এলাকাবাসীর মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে মৃত্যুর বিষয়ে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.