পল্লবীতে শিশু রামিসা হত্যা: পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে পল্লবী এলাকায় রামিসার বাসায় যান তিনি। এ সময় শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তার ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে।
এর আগে বুধবার রাত ৯টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে এশার নামাজ শেষে রামিসার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.