বাঁশখালী ছাত্র সংস্থার উদ্যোগে ২৫ সালে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বাঁশখালী ছাত্র সংস্থার বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে বাঁশখালী ছাত্র সংস্থার উদ্যোগে ২০২৫ সালের বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্প্রতি বাঁশখালী সোলতান ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট ইফতেখার মহসিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সরওয়ার কামাল, মাস্টার লোকমান হাকিম, ফোরকান এলাহী, অ্যাডভোকেট মিজান, হুররম রেজা, সাইফুল আজম কায়েস, জুনায়েদ রাছেল, তোফাজ্জল সাকিব, হাফিজুর রহমান হিরু ও তালেব।

হোসাইন মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে এবং মোশাররফ রাফি ও আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতে বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অতিথিরা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন। একই সঙ্গে বাঁশখালী ছাত্র সংস্থার শিক্ষামূলক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।