নিউইয়র্কে আবু সুফিয়ানকে বিএনপি ও বাংলাদেশ কমিউনিটির উষ্ণ অভ্যর্থনা

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আবু সুফিয়ান নিউইয়র্কের জন এফ. কেনেডি (JFK) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় বিএনপি ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন। আবু সুফিয়ানও উপস্থিত নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাঁর নিউইয়র্ক আগমনকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বাংলাদেশি কমিউনিটির মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।