বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রীর ৮২তম জন্মবার্ষিকী পালিত

 আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনেয়ারা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে খতমে কুরআন, মিলাদ মাহফিল, মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকবরশাহ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুজহাত নুয়েরী।

আলোচনা সভায় বক্তব্য দেন ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিক, সদস্য নাসির উদ্দিন, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি নওশাদ আলী, আকবর শাহ থানা যুবদলের সদস্য সচিব ইলিয়াস খান, বিএনপি নেতা নুর আলম, মোহাম্মদ ইসকান্দার, মোহাম্মদ হারুন, মোহাম্মদ বাবুল, রিপন হোসেন ও কামাল মেম্বারসহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনেয়ারা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নামে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয় ও জামে মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে।

এছাড়া একই ফাউন্ডেশন ও ট্রাস্টের উদ্যোগে বর্তমানে বাঁশখালীতে দুর্গতদের জন্য বেগম খালেদা জিয়ার নামে পাঁচটি গৃহ নির্মাণের কাজ চলছে। এর আগে ফেনীতে দুর্গতদের জন্য গৃহ নির্মাণ করে দেওয়া হয় এবং ফটিকছড়িতে বেগম খালেদা জিয়ার নামে ত্রাণ বিতরণ করা হয়।