চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ , প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

চট্টগ্রাম মহানগরীর ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি সফল করতে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

সভায় জানানো হয়, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হবে।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মীর মুহাম্মদ শোয়াইব, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন রব্বানী, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শেখ জুবায়ের মাহমুদ, বাংলাদেশ লেবার পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি আলাউদ্দিন আলী, আমার বাংলাদেশ (এবি) পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, এডিপি চট্টগ্রাম মহানগর সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, এডিপি চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আবু সাঈদ, বাংলাদেশ লেবার পার্টি চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আফসার উদ্দিন চৌধুরী এবং এনসিপি নেতা জসিম উদ্দিন ওপেলসহ অন্যান্য নেতারা।

সভায় নেতৃবৃন্দ আজকের সমাবেশ ও স্মারকলিপি পেশ কর্মসূচি সফল করতে ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।