চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন জমিয়তুল ফালাহ জামে মসজিদের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের অভিযোগে ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৪ মে বেলা সাড়ে ১১টার দিকে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের জানাজা শেষে জামিয়াতুল ফালাহ মসজিদের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে। এসময় তাদের হাতে লাঠিসোটা ও ইট-পাটকেল ছিল বলে অভিযোগ পুলিশের।
কোতোয়ালী থানার এসআই শরীফ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা অলিগলি দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৫টি ইটের টুকরা ও ৮টি কাঠের লাঠি জব্দ করা হয়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ১৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন যুবলীগ নেতা মো. মহিউদ্দিন প্রকাশ মহিউদ্দিন, মুর্তুজা মেহেদী প্রকাশ মেহেদী হাসানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ মহিউদ্দিন প্রকাশ মহিউদ্দিন (৩৯), যুবলীগ নেতা, পিতা-মৃত হাজী নুরুল ইসলাম প্রকাশ বাবুল, মাতা- মৃত আমেনা বেগম, স্বামী/স্ত্রী- নিলুফা আক্তার ইয়াছমিন, সাং- শাহ আমানত (রহঃ) মাজার লেইন গেইট, গ্রাম- বদরপাতি লেইন, (বদপুর পুকুর পাড়) , থানা- কোতয়ালী, জেলা -চট্টগ্রাম, ২। মোঃ সুমন (২৪), পিতা- মোঃ রমিজ, মাতা- নুর বেগম, সাং- সাচার, মামুন দেওয়ানের বাড়ী, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর, বর্তমানে সাং- গোয়াল পাড়া, সৃজনী ক্লাবের মাঠে, রফিক এর ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, ৩। মোঃ ইমন (২৩), পিতা-মোঃ নুর উদ্দিন, মাতা- মরিয়ম বেগম, সাং- কদমতলী, সিএনজি পেট্টোল পাম্প , রেলওয়ে কোয়ার্টার, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, ৪। মোঃ মুর্তুজা মেহেদী প্রকাশ মেহেদী হাসান (২২), যুবলীগ নেতা, পিতা- মোঃ জাকির হোসেন, মাতা- ফিরোজা বেগম, সাং- গোয়াল পাড়া, কেদারনাথ তেওয়ারী সংলগ্ন, গোয়াল পাড়া, রেলওয়ে কোয়ার্টার, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, ৫। মোঃ বশর প্রঃ হাসান (২৪), পিতা- মোঃ রোস্তম আলী, মাতা- শামসুন্নাহার, সাং-দৌলতপুর, পুরান বাড়ী, বাবুলদার বাড়ী, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা বর্তমানে নুর পুলিশের ভাড়াটিয়া, মসজিদ গলি, লালখান বাজার, থানা- খুলশী, জেলা- চট্টগ্রাম, ৬। মোঃ সজিব (২৭), পিতা- মোঃ ইদ্রিস, মাতা- রোকেয়া বেগম, সাং- পাঁচ পুকুরিয়া, মোল্লা বাড়ী, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা বর্তমানে আলকরণ, ০৩নং গলি, ৩৩নং ওয়ার্ড, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, ৭। মোঃ মুসা(৪২), পিতা- মৃত মালেক, মাতা- ফজেরা খাতুন, সাং- চানপুর, মোল্লাপাড়া, মালেক মোল্লার বাড়ী, ৪নং ওয়ার্ড, চাঁনপুর ইউপি,থানা- মাগুরা সদর, জেলা -মাগুরা বর্তমানে সাং- শিকলবাহা, মাস্টারহাট, কোদাইল্লা পাড়া, নুর হোসন হাজীর বাড়ী, শিকলবাহা ইউপি, থানা- কর্ণফুলী, জেলা -চট্টগ্রাম, ৮। মোঃ সোহেল(২৮), পিতা- মোঃ রহিম, মাতা- কুলসুম আক্তার, সাং- মনিরের ভাড়া ঘর, বোর্ড বাজার, থানা- কর্ণফুলী, জেলা- চট্টগ্রাম, ৯। মোঃ মনির (৩৭), পিতা- গিয়াস উদ্দিন, মাতা- আরফানুন্নেছা, সাং- ধড়িকান্দি, সুরুজ মিয়ার বাড়ী, পোষ্ট-দুলারামপুর, থানা- দাউদকান্দি, জেলা-কুমিল্লা বর্তমানে মনসুরাবাদ, আব্দুল হাকিম মিয়া বাড়ী, বল খেলার মাঠ সংলগ্ন ২নং গলি, আজিজ মিয়ার টিনসেড ভাড়াঘর, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম, ১০। রায়হান (২৯), পিতা- আবুল কাশেম, মাতা- বিবি আয়েশা, সাং- শরীফপুর, আলতাজ সওদাগরের বাড়ী, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী, বর্তমানে রিয়াজ উদ্দিন বাজার, রিয়াজের দোকানের কর্মচারী, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, ১১। ইলিয়াছ প্রকাশ মিলন (২৬), পিতা- মৃত আব্দুর রহমান, মাতা- নুরুন নাহার, সাং-পশ্চিম রামপাড়া, জলিল ডাক্তারের বাড়ী, থানা- নাঙ্গলকোট, জেলা- কুমিল্লা বর্তমানে স্টেশন রোড এলাকা, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, ১২। মোঃ জাহিদুল হক প্রকাশ সোহাগ (২৪), পিতা- মোজাম্মেল, মাতা- রেখা বেগম, সাং- বানিয়াঘর, মানিক সরকার এর বাড়ী, থানা- তারকান্দা, জেলা- ময়মনসিংহ, বর্তমানে সুপারিওয়ালা পাড়া, আলতাফ খানের ভাড়াটিয়া, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম, ১৩। মোঃ শাহিন (২৭), পিতা- জামাল ফকির, মাতা- সুফিয়া বেগম, সাং- আইয়ুব খান সওদাগরের বিল্ডিং, ঘোড়া ডাক্তারের চেম্বার, ময়দা মিলের মোড়, ১৯নং ওয়ার্ড, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম, ১৪। মোঃ শরীফ (২০), পিতা- আবুল হোসেন, মাতা- স্বপ্না বেগম, সাং- হাশেম সাহেবের বাড়ী, আমিন মার্কেট, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা বর্তমানে হারুনের কলোনী, সাত্তারপট্টি, মিয়া সওদাগরের পুল, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম, ১৫। মোঃ ছোটন প্রকাশ রাকিব মিয়া (২৮), পিতা- মোঃ কামাল মিয়া, মাতা- রাবেয়া বেগম, সাং- আমুদাবাদ, থানা- আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, বর্তমানে শহিদ মিনার জাহিদের ভাড়া ঘর, সিআরবি রেলওয়ে কলোনী, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, ১৬। আলামিন (২৪), পিতা- মৃত নুর ইসলাম, মাতা- জুলেহা বেগম, সাং- পইক্যা, ০৩নং ওয়ার্ড, থানা- বোরহান উদ্দিন, জেলা- ভোলা, বর্তমানে গোয়াল পাড়া, শাহিনা আপার ভাড়া ঘর, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, ১৭। মোঃ সাদ্দাম হোসেন (২৯), পিতা- খয়রাতি আব্দুর রহমান, মাতা- জোহুরা বেগম মিতু, সাং- আব্দুল আউয়াল এর ভাড়া বাসা, নজু মিয়া লেইন, ০১নং গলি, পাথরঘাটা, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, ১৮। মোঃ রাসেল (২৫), পিতা- মোঃ আমির হোসেন, মাতা- হোসনেয়ারা বেগম, সাং- মোহুরী পাড়া, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া, ১৯। মোঃ জয়নাল (২২), পিতা- আব্দুল খালেক, মাতা- ফিরোজা বেগম, সাং- দরগাহ পাড়া, থানা- ঈদগাহ, জেলা- কক্সবাজার া
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-২৭, তারিখ ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২)/৭/৮/৯/১০/১২/১৩/১৪ ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের। এছাড়া তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতা পরিকল্পনা, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা ও অর্থায়নের অভিযোগও তদন্তে উঠে এসেছে বলে জানানো হয়।