ঈদুল আজহা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও মার্কেট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার যে নির্দেশনা ছিল, তা শিথিল করে আজ থেকে ঈদুল আজহা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তে ঈদকে কেন্দ্র করে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।