হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই সহোদরের

০

চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইফতেখার মাহমুদ তুষার ও ইমতিয়াজ মাহমুদ ইরাদ নামে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইমতিয়াজ মাহমুদ ইরাদ ছিলেন তুষারের আপন ছোট ভাই।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাইয়ের বাড়ি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল এলাকায়। একই পরিবারের দুই সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দুই ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তারা মরহুম দুই ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত বাবা-মা ও পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি ও শোক সইবার শক্তি দিতে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।

‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.