চট্টগ্রামে ছয়টি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা, ১০০ শয্যায় উন্নীত হচ্ছে সিআরবি রেলওয়ে হাসপাতাল
চট্টগ্রামে সরকারি স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে ছয়টি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে নগরের সিআরবিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এনে ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সীতাকুণ্ডে হাসপাতাল ও ট্রমা সেন্টার স্থাপনের উদ্যোগও রয়েছে।
বুধবার (১২ নভেম্বর) ঢাকার মিন্টো রোডে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের একান্ত বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।
বৈঠকে চট্টগ্রামের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং নগরী ও আশপাশের এলাকার মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকার সাধারণ মানুষ, শিল্পাঞ্চলের শ্রমিক এবং সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জন্য সরকারি চিকিৎসাসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.