ঐতিহাসিক জশনে জুলুুসের রোডম্যাপ ঘোষণা করলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ সময় লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভারটি বন্ধ থাকবে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টায় চট্টগ্রাম ষোলশহরস্থ আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুসটি শুরু হবে। র্যালিটি বিবিরহাট হয়ে মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেইট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস হয়ে পুনরায় একই পথে ফিরে আসবে।
পরে জুলুসটি জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুছ ময়দানে গিয়ে জমায়েত হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র্যালী চলাকালীন লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে। জুলুস শুরু থেকে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.