চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবীর উদ্বোধন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ (রহ.) প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ্ মঞ্জিল সীরত ময়দানে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।

মাহফিলের প্রথম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন।

আলোচনা পর্বে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবৃত্তান্ত, নবুয়্যতপূর্ব জীবন, শৈশব ও যৌবনকাল, পরিবার এবং তৎকালীন আরব সমাজের অবস্থানসহ রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও সীরাতের বিভিন্ন দিক তুলে ধরেন।

‘মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা.)-এর জন্মবৃত্তান্ত, নবুয়্যতপূর্ব জীবন ও পরিবারের সামাজিক অবস্থান’ বিষয়ে আলোচনা করেন কক্সবাজার তাফহিমুল কুরআন আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা জয়নুল আবেদীন।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সলিমা সিরাজ মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হামেদ হাসান। এ অধিবেশনে ‘নবী করীম (সা.)-এর শুভাগমন উপলক্ষে পূর্ববর্তী নবী ও রাসূলগণের ভবিষ্যদ্বাণীসমূহ’ বিষয়ে আলোচনা করেন চকরিয়া মিশকাতুল মিল্লাত দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আশরাফুল মোস্তফা বিন নুরী এবং লোহাগাড়া বড়হাতিয়া এশাআতুল উলুম ফাযিল মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা মাহের শামস।

এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা রফিক উল্লাহ মিয়াজি এবং লোহাগাড়া আমিরাবাদ সুফিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শাহাদত হোসাইন পৃথক পৃথক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বক্তাদের আলোচনায় আহলে বায়ত ও সাহাবায়ে কেরামের মর্যাদা, রাসূলুল্লাহ (সা.)-এর ওপর ওহি নাজিলের সূচনা, তৎকালীন আরব সমাজের প্রতিক্রিয়া এবং সীরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

মাহফিলে উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, মোতাওয়াল্লী কমিটির সদস্য আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক, এইচ. এম. মাহাবুবুল হক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুশ শুকুর, সীতাকুণ্ড আলীয়া (কামিল) মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, আনজুমান ই তোলাবায়ে সাবেকীন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সভাপতি মাওলানা মমতাজ উদ্দিন, সাবেক সেক্রেটারি মাওলানা ওলিউদ্দিন মোহাম্মদ, শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেকসহ মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র পেশ কালাম পরিবেশন করেন মোতাওয়াল্লী কমিটির সদস্য ও চুনতী তরিকতে মুজাদ্দেদীয়া খলিফা মুযায অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম নিজামী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সাবেক সভাপতি আলহাজ্ব মুস্তাক আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাসুদ হাসান কামাল ফায়াজ ও মুহাম্মদ আব্দুল আহাদ। এছাড়া না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন তাকরিম খান ছিদ্দিকী, তালহা বিন দাউদ আদিব ও আহসান উল্লাহ তামিন।

ছবির ক্যাপশন: চুনতীর ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধনী বক্তব্য রাখেন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.